| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের লক্ষ্য ক্ষমতা দখল নয়, মানুষের কল্যাণ : জাকের পার্টি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৫:৫০:৫৬:পূর্বাহ্ন  |  ১৫৩১৩০৭ বার পঠিত
আমাদের লক্ষ্য ক্ষমতা দখল নয়, মানুষের কল্যাণ : জাকের পার্টি

মাদারীপুর প্রতিনিধি : আমরা জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ দেখতে চাই। আমাদের লক্ষ্য ক্ষমতা দখল নয়, বরং মানুষের কল্যাণ ও দেশের সার্বিক শান্তি প্রতিষ্ঠা। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও জেলা পর্যায়ে কর্মীদের আরও সংগঠিত হতে হবে, যাতে আগামী নির্বাচনে জাকের পার্টি একটি শক্তিশালী অবস্থানে থেকে জনগণের আস্থা অর্জন করতে পারে। আমরা বিশ্বাস করি, জাকের পার্টির নেতৃত্বেই বাংলাদেশে শান্তি, মানবতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা, আদর্শ ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠায় জাকের পার্টিই একমাত্র বিকল্প শক্তি। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই চাই শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি।

দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মন ভরে গেছে দুর্নীতি, লুটপাট আর বিভাজনের রাজনীতিতে। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে আল্লাহভীরু ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। সেই সৎ ও আলোকিত নেতৃত্বের ধারক জাকের পার্টি।

সভায় আরও উপস্থিত ছিলেন—জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান পলাশ, মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন, সহসভাপতি মোখলেসুর রহমান, সদর উপজেলা সভাপতি লুৎফর রহমান মিন্টু সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন সিকদার, কালকিনি উপজেলা সভাপতি মুন্সি হুমায়ুন কবির ও সাহেবরামপুর ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

সভা শেষে শান্তি, স্থিতিশীলতা ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে একটি র‌্যালি বের করা হয়, যা শ্রীনদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪