গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাৎ-এর মামলায় হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে ঢাকা সাভারের রাজাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২১ অক্টোবর দুদকের রংপুর জেলা সমন্বিত কার্যালয়ে অভিযোগ দাখিলের প্রেক্ষিতে গাইবান্ধা জেলার বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তিনি গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া গ্রামের আব্দুস সোবহান মিয়া ও মাতা- আনোয়ারা বেগমের পুত্র।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার সার্বিক দিক-নির্দেশনায় উক্ত ওয়ারেন্ট জন্য গাইবান্ধা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা কার্যক্রম শুরু করে। এ ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা পুলিশ ২৬ অক্টোবর দুপুরে ঢাকা জেলার সাভার থানার রাজাসন এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।
রিপোর্টার্স২৪/এসএন