| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৯:৫১:৪৩:পূর্বাহ্ন  |  ১১১৩৫৯৫ বার পঠিত
নীলফামারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবির ক্যাপশন: যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু প্রমূখ। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামিম শাহ্ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌল্লা, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাইদ বাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী তুহিন বলেন, ‘জনাব তারেক রহমানের বার্তা আমাদের কাছে স্পষ্ট—দলীয় ঐক্য বজায় রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে বিজয়ের লক্ষ্যে।’

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে গাছবাড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। নেতাকর্মীরা এসময় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪