| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও-দিনাজপুরসহ রংপুর বিভাগে স্টাফ কল্যাণ দিবস উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৭:০২:০৮:পূর্বাহ্ন  |  ১০৮৯৪০৪ বার পঠিত
ঠাকুরগাঁও-দিনাজপুরসহ রংপুর বিভাগে স্টাফ কল্যাণ দিবস উদ্‌যাপন
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও-দিনাজপুরসহ রংপুর বিভাগে স্টাফ কল্যাণ দিবস উদ্‌যাপন

ঠাকুরগাঁও  প্রতিনিধি: কারা অধিদপ্তর কর্তৃক প্রতি বছর অক্টোবর মাসকে ‘স্টাফ কল্যাণ মাস’ হিসেবে উদ্‌যাপনের অংশ হিসেবে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলার কারাগারে মাসব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘কারা স্টাফ কল্যাণ দিবস’ পালিত হয়েছে।

এই উপলক্ষ্যে প্রতিটি কারাগারেই এক অনিন্দ্য মিলনমেলার সৃষ্টি হয়, যেখানে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তাঁদের পরিবারও উৎসাহের সঙ্গে অংশ নেয়।

কর্মসূচির অংশ হিসেবে সভা, সেমিনার  ও বিনামূল্যে  স্বাস্থ্য পরীক্ষা, আন্তঃবিভাগীয় খেলাধুলা, শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন  প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

​ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মাসুদুর রহমান বলেন, ‘কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে এই ধরনের আয়োজন পরিবারগুলোর মধ্যে আনন্দের সঞ্চার করে।’ 

মহিলা কারারক্ষী শারমিন আক্তার অক্টোবর মাসকে ‘উৎসবের মাস’ হিসেবে উল্লেখ করেন, যা কর্মীদের সুপ্ত প্রতিভা প্রকাশে ও মনকে সুস্থ করে কর্মস্পৃহা বৃদ্ধি করে।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মতিয়ার রহমান জানান, ‘এর মূল উদ্দেশ্য হলো কর্মীদের প্রতি কর্তৃপক্ষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা।’

​রংপুর বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক (প্রিজন) মো. কামাল হোসেন মন্তব্য করেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি তাঁদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে প্রতিবছর এই কল্যাণ দিবস পালন করা হয়।

​মাসব্যাপী এই কর্মসূচি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারেও পালিত হয়েছে।

 রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪