| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুখ্যাত ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ অস্ত্রসহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৫:৫৭:১৬:পূর্বাহ্ন  |  ১৯১৮৩৩৪ বার পঠিত
কুখ্যাত ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ অস্ত্রসহ গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ‘পাঁয়তারা শাহীন’ অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থেকে কুখ্যাত ছিনতাইকারী শাহীন ওরফে ‘পাঁয়তারা শাহীন’ (২৫)কে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশি অস্ত্র নিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল শাহীন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার শাহীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার নামে আরও কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪