স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেজিইউজের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মানোয়ার হোসেন লিটন, সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা