| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ নদীবন্দরে সতর্কতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:৪০:০৬:পূর্বাহ্ন  |  ১৯৯৩৫৬৬ বার পঠিত
১০ নদীবন্দরে সতর্কতা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেক্স: আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে ঝড়ের সতর্কতা দিয়েছে  । সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এসব অঞ্চলে  ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  তথ্যমতে, রোববার (২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ঢাকা, সিলেট,  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ  এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে  হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানায়, মধ্যে রাতে দেশের বিভিন্ন জেলার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট অঞ্চলের  নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রিপোর্টার্স ২৪/জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪