| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৭:৪৬:১৩:পূর্বাহ্ন  |  ২৪২৯৩১৬ বার পঠিত
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর ও হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তাররা হলেন— সোহাগ হোসেন (২৭), অজিদা আক্তার (২৫) ও শাহ আলম (৪০)।

রোববার (২ নভেম্বর) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সদর উপজেলার ডাকিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সোহাগ ও অজিদাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমোড়া এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, “উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪