| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যা, শেরপুরে ছোট ভাই গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৬:৪৪:৫৮:পূর্বাহ্ন  |  ২৩৭২১২৬ বার পঠিত
জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যা, শেরপুরে ছোট ভাই গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই একাব্বর আলীকে (২৮) হত্যার অভিযোগে ছোট ভাই ফারুক মিয়া (২৪) গ্রেপ্তার হয়েছে। 

রোববার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার কান্দাশেরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। নিহত একাব্বর ও গ্রেপ্তার ফারুক মৃত হায়দার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই-ই মাদকাসক্ত ছিলেন।

গ্রেপ্তারের পর সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফারুক। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, বড় ভাই হত্যার ঘটনায় করা মামলায় ফারুক প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪