| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদুরোর দিন শেষ হয়ে আসছে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৯:২১:২২:পূর্বাহ্ন  |  ২০৪৮৩৪৭ বার পঠিত
মাদুরোর দিন শেষ হয়ে আসছে: ট্রাম্প
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘সিবিএস ৬০ মিনিট’-এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আমার সন্দেহ আছে। তবে তারা আমাদের সঙ্গে বাজে আচরণ করেছে।

তিনি এমন সময় ই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগে ক্যারিবিয়ান অঞ্চলে জলযান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযানে এখন পর্যন্ত ৬৪ জন মারা গেছে বলে সিবিএস নিউজ জানিয়েছে।

ভেনেজুয়েলার মাটিতে হামলার সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বিষয়ে কী করতে যাচ্ছি তা আমি আপনাদের বলবো না।

রিপোর্টার্স২৪/টিআই/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪