| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৬:৫২:৫২:অপরাহ্ন  |  ১০৭১৫২০ বার পঠিত
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ওষুধ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সোমবার(৩ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার ‘আল্লাহর দান ফার্মেসিকে স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়।

এছাড়া পপুলার ফার্মেসিকে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪