| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম-৪: জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৭:১৭:২৯:অপরাহ্ন  |  ১০৭১৪৫৭ বার পঠিত
কুড়িগ্রাম-৪: জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী-রাজীবপুর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই ।

সোমবার(৩ নভেম্বর) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে কুড়িগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

অপরদিকে একই আসনে রৌমারী উপজেলা কমিটির সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে জামায়াতে ইসলামী  

দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জামায়াতে ইসলামের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাক বলেন,‘আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। যদি সত্যি মনোনয়ন পেয়ে যান, তাতে আমাকে পরাজিত করতে পারবেন না। কেননা জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।’

বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন,‘আমার ছোট ভাই একসময় বিএনপি করত। আমার কারণে সে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে জামায়াতে যোগদান করে সেই দলের প্রার্থী হয়েছে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪