| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামের ৪টি আসনে পছন্দের প্রার্থীদের মনোনয়নে নেতাকর্মীদের উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৬:৫৫:৫৫:অপরাহ্ন  |  ১০৬৮৮৯৫ বার পঠিত
কুড়িগ্রামের ৪টি আসনে পছন্দের প্রার্থীদের মনোনয়নে নেতাকর্মীদের উচ্ছ্বাস
ছবির ক্যাপশন: কুড়িগ্রামের ৪টি আসনে বি এন পি মনোনীত প্রার্থী

কুড়িগ্রাম থেকে এস এম সোহেল ইমাম (রাতিন) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর)সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সারা দেশের মতো কুড়িগ্রামের চারটি আসনেও প্রার্থী ঘোষণা করে। ঘোষণা পাওয়ার পরপরই  পছন্দের প্রার্থীদের মনোনয়নে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা গেছে। নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

জানা গেছে, নাগেশ্বরী ও ভূুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।

কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় দলের সংগঠন শক্তিশালী করতে ভূমিকা রেখে আসছেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম; তিনি দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ছিলেন। অতীতেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।

চিলমারী-রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন আজিজুর রহমান। তিনি রৌমারী উপজেলা বিএনপির ১৭ বছরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য।

এ বিষয়ে কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের পেছনে শ্রম দিয়েছি। এলাকার মানুষের সাথে কাজ করেছি। ২০১৮ সালে আমি মনোনয়ন পেয়েছিলাম। স্বৈরাচার সরকার তখন আমাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল। সে সময় আমি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি আমার এলাকার প্রতিশ্রুত কাজগুলো করতে চাই। আমি বিশ্বাস করি আমার দল, আমার এলাকাবাসী সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪