| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে ফের পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:৩৩:৪৯:পূর্বাহ্ন  |  ২০৪১০৩৫ বার পঠিত
আফগানিস্তানে ফের পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টারস২৪ ডেস্ক: বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাকিস্তান থেকে আফগানিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আফগান সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছে।

পাকিস্তান এমন একটি সময় হামলা চালালো  যুদ্ধবিরতি জোরদার করতে দুই প্রতিবেশী দেশ যখন তুরস্কে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, এই গোলাগুলি ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে।

আফগান সামরিক সূত্র এই গোলাবর্ষণের বিষয়ে জানায়, ‘পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানের ওই সূত্রটি আরো বলেছে, ‘ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনো কোনো পাল্টা জবাব দিইনি।এএফপির পক্ষ থেকে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পাকিস্তানি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

গত মাসের শুরুতে কাবুলে বিস্ফোরণের পর সীমান্ত সংঘর্ষে জাতিসংঘ অনুযায়ী ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের মধ্যে প্রায় ৫০ জন আফগান বেসামরিক নাগরিক ছিলেন।

দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে এটি ছিল সাম্প্রতিক বছরগুলোর অন্যতম মারাত্মক সংঘাত। বিশেষ করে আন্তঃসীমান্ত জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে ২০২১ সালে তালেবান কাবুলে ক্ষমতায় ফেরার পর থেকে তাদের সম্পর্ক খারাপ হয়েছে।

দুই দেশ গত ১৯ অক্টোবর কাতারে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু গত সপ্তাহে তুরস্কে যুদ্ধবিরতির চূড়ান্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করার সময় তারা গতিহীনতার মুখে পড়ে।

আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার ইস্তাম্বুলে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে প্রতিনিধিদলগুলোর বৈঠক শুরু হয়েছে কিনা সে সম্পর্কে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪