কুড়িগ্রাম প্রতিনিধি: টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫”-এর অধীনে প্রণীত খসড়া গাইডলাইনে অন্যায্য ইন্টারনেট মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং দেশীয় উদ্যোক্তা-বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কুড়িগ্রাম জেলা আইএসপি অপারেটরবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো: জাকির হোসেন, কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভালের ইনচার্জ সুকুমার রায়, লিঙ্ক থ্রির রানা প্রমুখ।মানববন্ধনে বক্তরা সরকারকে নীতিমালা পুনর্বিবেচনা করে দেশীয় উদ্যোক্তা-বান্ধব এবং গ্রাহকসুবিধা রক্ষাকারী নীতি প্রণয়নের আহ্বান জানান। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি