| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ১৯:৪১:১২:অপরাহ্ন  |  ১০৫৫২০৩ বার পঠিত
দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর

দিনাজপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। আমরা মনে করি, জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব রাজনৈতিক দলের উচিত এ আসনে প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুরে ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে ও জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নুর বলেন, যখন কৃষকের ফসল উৎপাদিত হয় তখন সরকার এলসি ওপেন করে। সে কারণে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় না। কৃষক ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে কৃষক কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে।

তিনি আরও বলেন, কৃষি প্রধান দেশ হয়েও আমাদেরকে পেঁয়াজ ও কাঁচা মরিচের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। এতে করে উত্তরের মানুষ প্রতিবছর বন্যায় ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামীতে পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে। নতুন কৃষি নীতি করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, গণঅধিকার পরিষদের নির্বাহী সদস্য হাজী মো. কামাল, সহসভাপতি তোফায়েল আহম্মেদ রিয়াল, জেলা কমিটির উপদেষ্টা সারাফত হোসেন ও জেলা সাধারণ সম্পাদক গোলাম আযম প্রমুখ। এ ছাড়ার সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও এতে বক্তব্য দেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪