ঠাকুরগাঁও প্রতিনিধি: তিন দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া সফরের প্রথম দিনে তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করবেন। এই জনসভা ও মতবিনিময়ের জন্য দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুদৃশ্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ জানান, সকাল ১১টায় তিনি সদর উপজেলার জগন্নাথপুরে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। একই দিনে তিনি বিভিন্ন এলাকায় আরও তিনটি মতবিনিময় সভা করবেন বলেও জানা গেছে।
এদিকে, দলীয় মহাসচিবের আগমনকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেছেন। অনেক এলাকায় নেতাকর্মীরা ব্যান্ড পার্টি সহ আনন্দ মিছিল করছেন।
রিপোর্টার্স২৪/এসএন