পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মো. সায়েমুজ্জামান। তিনি এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
এর আগে ৮ নভেম্বর মধ্যরাতে আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নয়জনকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
দুই দিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রিপোর্টার্স২৪/সোহাগ