| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ১০ শিক্ষার্থী পেলেন সেরা ওয়ার্ড মাস্টারের পুরস্কার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:২৬:৪২:পূর্বাহ্ন  |  ১০৫১৭৩৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ১০ শিক্ষার্থী পেলেন সেরা ওয়ার্ড মাস্টারের পুরস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা। রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার মোট ৪০টি স্কুলের ১২৩৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হওয়া জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ সোমবার (১০ নভেম্বর) শহরের আরকে স্টেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবার্স বাংলাদেশ-এর আয়োজনে ঠাকুরগাঁও জেলা ভিত্তিক এই 'ওয়ার্ড মাস্টার' প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করা, আত্মশিক্ষায় উৎসাহিত করা এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানো।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার মোট ৪০টি স্কুলের অষ্টম শ্রেণীর ১২৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বাছাই শেষে আজ চূড়ান্ত পর্বে ওই দুটি উপজেলার দশ জন করে মোট ২০ জন কৃতী শিক্ষার্থী ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে সেরা দশ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষণকে আরও আনন্দদায়ক করাই তাদের লক্ষ্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ইমরান কবির, জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার, গুড নেইবার্স পীরগঞ্জ সিডিপি বিধান মণ্ডল, প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪