| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৪:১৮:১২:পূর্বাহ্ন  |  ১৮২১১০৭ বার পঠিত
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। সোমবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘দুর্নীতি রোধে কঠোর শাস্তিই সর্বোত্তম সমাধান’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। উভয় দলই পক্ষে-বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরেন।

পক্ষে থাকা দল যুক্তি দেয়, দেশে দুর্নীতি দমন করতে হলে কঠোর শাস্তির ভয় থাকা প্রয়োজন, তাতে বড় দুর্নীতিবাজরাও থমকে যাবে। অন্যদিকে বিপক্ষে থাকা দল বলে, শুধুমাত্র কঠোর শাস্তি নয়, প্রয়োজন সচেতনতা, মূল্যবোধ ও স্বচ্ছতা তৈরি; তবেই দীর্ঘমেয়াদে দুর্নীতি কমবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন ইসলাম, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন. এম. শাহজালাল, বর্তমান আহ্বায়ক বাবুল কুমার কুণ্ডু প্রমুখ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব হবে দায়িত্ববান ও নীতিবান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪