| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনতার উচ্ছ্বাসে অভ্যর্থিত ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:৩৩:৪০:পূর্বাহ্ন  |  ১০৪৬৪২৫ বার পঠিত
জনতার উচ্ছ্বাসে অভ্যর্থিত  ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী
ছবির ক্যাপশন: জনতার উচ্ছ্বাসে অভ্যর্থিত ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলা জনতার ভালোবাসা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জনপ্রিয় সমাজসেবক ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জলঢাকা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শতশত মানুষ।

সৈয়দপুর বিমানবন্দরে নামার পর থেকেই তাকে স্বাগত জানাতে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরবর্তীতে এক বিশাল গাড়িবহর নিয়ে তাকে জলঢাকা শহরে আনা হয়। পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে এলাকা।

কমেট চৌধুরীর আগমনে জলঢাকা পৌর এলাকা ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়দের মধ্যে তাকে ঘিরে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের দৃশ্য। জানা গেছে, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রয়াত আনারুল হক কবির চৌধুরীর পুত্র এবং জলঢাকা পৌরসভার সাবেক মেয়র। সম্প্রতি তার ওপর আরোপিত একটি সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি পুনরায় সক্রিয়ভাবে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা ভবিষ্যতেও তিনি নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে জলঢাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪