কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোন্নাফ আলী দীর্ঘ ৫ বছর যাবত হার্টের অসুখে ভুগছেন। তার হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। অর্থ না থাকায় হচ্ছে না অপারেশন, মিলছে না ঔষধ কেনার টাকাও।
প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর। শেষ সম্বল রিকসাটিও মাত্র ৯ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। সেই টাকায় ঢাকার হার্ট ফাউন্ডেশনে গেলে ব্লক ধরা পরে। দ্রুত চিকিৎসার কথা বলা হলেও অর্থাভাবে আগাচ্ছে না চিকিৎসা। এলাকাবাসী চাঁদা তুলে সহযোগিতা করলেও ৬/৭ লাখ টাকা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব নয়।
মোন্নাফ আলীর স্ত্রী জানান, তার স্বামী অসুস্থতার জন্য কাজ করতে পারে না। ফলে খাবার কষ্টে পড়তে হয়েছে সন্তানদের নিয়ে। তাদের ছেলে যেদিন আয় করে সেদিন খায় অন্যদিন এক প্রকার উপোস থাকতে হয়। বর্তমানে ঘরের বাসনপত্র বিক্রি করে সংসার চালাচ্ছেন। তিনি সকলের কাছে অনুরোধ করেন স্বামীর চিকিৎসায় সাহায্য করার জন্য
ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্চু জানান, ডাক্তাররা দ্রুত অপারেশনের কথা বলেছেন। ধারদেনা করেও এত টাকা যোগার করা সম্ভব নয়। মানুষ যদি সহযোগিতা না করে তবে বিনা চিকিৎসায় তাকে মরতে হবে। তিনি বলেন, সহৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত না বাড়ালে মোন্নাফ আলী বাঁচতে পারবেনা।
রিপোর্টার্স ২৪/মিতু