চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, “আমাদের রাজনৈতিক লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার সংগ্রামেই আমরা রাজপথে।”
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন আরও বলেন, “যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণ করতে হলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্বাচন। আমরা চাই দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে।”
মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের মহিলা জামায়াতের সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন নিউটি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন এবং পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, আইটি ও প্রচার সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির ফিরোজ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দারসহ ইউনিয়ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা।
রিপোর্টার্স২৪/এসএন