| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকূপায় প্রতিবন্ধী নাজনীনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৫:০৪:২৯:পূর্বাহ্ন  |  ১৮০০৬৫২ বার পঠিত
শৈলকূপায় প্রতিবন্ধী নাজনীনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ১৮ বছর শিকল বন্দী থাকা শারীরিক প্রতিবন্ধী নাজনীন খাতুনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

আলোচনা সভায় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নাজনীনের শিকলে বাঁধা জীবন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা দৃষ্টি এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারই অংশ হিসেবে এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। তাকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। 

এছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪