| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ০০:৫৭:০৩:পূর্বাহ্ন  |  ১৭৯৮৬৩৫ বার পঠিত
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পানিতে ডুবে আবরাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলার শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবরাম ওই গ্রামের মুরগী ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশু আবরাম খেলতে খেলতে বাড়ীর নিচে কুমার নদে কচুড়িপানার ফুল তুলতে গিয়ে সে ডুবে যায়। 

খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪