| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম ১ আসনে ডাঃ ইউনুছ আলীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ১৬:৪১:২৬:অপরাহ্ন  |  ১০৩০২৪৭ বার পঠিত
কুড়িগ্রাম ১ আসনে ডাঃ ইউনুছ আলীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

‎কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ১আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

‎শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, ‎ওমর ফারুক, সিনিয়র যুগ্ন আহবায়ক নাগেশ্বরী পৌর বিএন পি, শহিদুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক নাগেশ্বরী উপজেলা বিএন পি ,একেএম আশরাফুল ইসলাম আপেলসহ অনান্যরা।

‎বক্তব্যে ডাঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান  বক্তারা। 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪