| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাকে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:০৭:২৮:পূর্বাহ্ন  |  ১৭৯৫৩৮৫ বার পঠিত
কুষ্টিয়ায় গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাকে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি : কু‌ষ্টিয়া শহ‌রে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রা‌কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

জানা যায়,শ‌নিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সা‌ড়ে ৩টার দি‌কে এই ঘটনা ঘটে। রবিবার সকা‌লে ট্রাক‌টি‌তে আগুন দেওয়ার ভি‌ডিটি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

৫১ সেকে‌ন্ডের ওই ভি‌ডিওতে দেখা যায়, রাস্তার পা‌শে দাঁ‌ড়ি‌য়ে থাকা এক‌টি ট্রা‌কের পেছ‌নের চাকায় দুই যুবক আগুন ধ‌রি‌য়ে দেয়। তা‌দের একজ‌নের মাথায় হেল‌মেট প‌রি‌হিত ছি‌লেন। আগুন দেওয়ার পর একজন‌কে ‘জয় বাংলা’ বল‌তে শোনা যায়।  সে সময় গাড়ির ভেতর চালক ও সহকারী ঘুমিয়েছিলেন। টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪