| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরা ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:০৬:৩৮:পূর্বাহ্ন  |  ১৭৯৫২৮০ বার পঠিত
মাগুরা ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি : মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণা চলাকালে মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মহম্মদপুরের আউনাড়া মোড় থেকে ধোয়াইল বাজার পর্যন্ত এবং কানুটিয়া বাজার এলাকায় (২ কিমি) রাস্তা অবরোধ করে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেন।

অপরদিকে বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে রবিবার দুপুরে সীমাখালি বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে বক্তব্য প্রদানকালে কাজী সালিমুল হক কামাল বলেন, "আমি আজ খুব আনন্দিত কারণ শালিখা, মহম্মদপুর উপজেলা তথা মাগুরা-২ আসনের জনগণের এতো ভালোবাসা পেয়েছি।" তিনি আরও বলেন, "একটি দলের সাংগঠনিক শক্তি হলো তৃণমূলের সংগঠন, যেখানে মাগুরা-২ আসনে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছে ৫১৩ জন। ৩ নভেম্বর যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ৫০১ জন তৃণমূল নেতাকর্মী লিখিতভাবে দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছে।"

এদিকে তার সমর্থক সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু বলেন, "আমি আশা করি দল তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে দলীয় মনোনয়ন পরিবর্তন করবেন। যদি মনোনয়ন পরিবর্তন না করা হয়, তাহলে কাজী কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন।" তিনি আরও বলেন, "আজ প্রায় ৫ হাজার মোটরসাইকেল এবং কয়েক হাজার নেতাকর্মী শোডাউনে অংশ নিয়েছেন, যা মনোনয়ন পরিবর্তনের বিরাট এক প্রতিবাদ।"

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪