| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পীরগঞ্জে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৫:৪৪:৫৩:অপরাহ্ন  |  ১০২৭০৯১ বার পঠিত
পীরগঞ্জে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘সুস্থ মন, সুস্থ ভবিষ্যৎ’, ‘তুমি গুরুত্বপূর্ণ, তোমার মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস বাংলাদেশ পীরগঞ্জ ও সিডিপির উদ্যোগে রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ভাদুয়া হাইস্কুল মাঠে এই জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৬০ জন অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জিন্নাতারা ইয়াছমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই।
এছাড়াও সিডিপি ম্যানেজার বিধান মণ্ডল, সিডিসি সভাপতি মো. ফারুক হাসান, সিডিপি প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, স্কুলের শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং আত্মহত্যার চিন্তা থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা বলেন, জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, তাই নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যাবশ্যক। জীবনে কখনই আত্মহত্যার বিষয়ে চিন্তা করা যাবে না।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রছাত্রীসহ সকল অংশগ্রহণকারী মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়ার প্রেরণা লাভ করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪