| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার ফাঁসির রায়ের পর মিষ্টি বিতরণ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৯:০১:৪৬:পূর্বাহ্ন  |  ১৭৯১৯৯১ বার পঠিত
শেখ হাসিনার ফাঁসির রায়ের পর  মিষ্টি বিতরণ  করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বাগেরহাট প্রতিনিধি: শেখ হাসিনার ফাঁসির রায়ের পর রিকশা চালক ও শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এই মিষ্টি বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মেসবাহুল আরফিন, রবিউল ইসলাম ফয়সাল, হৃদয়, ইকবাল হোসেন শুভ, রনিসহ নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জানান, বিগত সরকারের  আমলে বাগেরহাটে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে রিকশা চালক, অটো চালক ও শ্রমিকরা। তাই ফাঁসির রায়ে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য মিস্টি বিতরণ করেছি ।

অন্যদিকে রায়ে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড  মিছিল করেছে বিএনপি ও জামায়েত ইসলামী নেতা-কর্মীরা।  এছাড়া কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, মোল্লাহাট উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪