| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:২৬:৫৬:পূর্বাহ্ন  |  ১৭৯০২৮৯ বার পঠিত
ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ মানববন্ধন হয়। 

এতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। 

মানববন্ধনে নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন ছাড়াও পদ্মাকর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দার, পদ্মাকর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্রবাসী মাহবুব হোসেন হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র ১ জন আসামি ছাড়া কেউ গ্রেপ্তার হয়নি। বক্তারা দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবিবার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪