| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১১:১৮:৩৩:পূর্বাহ্ন  |  ১০২০৩৪২ বার পঠিত
ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর
ছবির ক্যাপশন: ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর

নীলফামারী প্রতিনিধি: ক্রিকেটারদের উন্নয়ন ও এইচ গ্রুপ ক্রিকেট ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী জেলা স্টেডিয়াম ও বড় মাঠ পরিদর্শন করেছেন এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে স্টেডিয়ামের অবকাঠামো, মাঠের উপযোগিতা ও ক্রিকেট সুবিধাগুলো ঘুরে দেখেন তিনি। পরে নীলফামারী বড় মাঠে স্থানীয় ক্রিকেটার এবং আয়োজকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে ক্রিকেট উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সভায় বক্তারা জানান, জেলায় মাঠ সংকট তীব্র হওয়ায় একই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা পরিচালনা করতে গিয়ে নিয়মিতই সমস্যার সম্মুখীন হতে হয়। এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত এবং মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজনেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ সময় তারা জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, টেকসই পিচ, নিরাপদ প্র্যাক্টিস ভেন্যু, ড্রেসিং রুম, এবং প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহের দাবি জানায়।

এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর বলেন, মাঠ সংকট দূরীকরণে এইচ গ্রুপ পর্যায়ক্রমে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবে। একই মাঠকে সচল রেখে কিভাবে সব ধরনের খেলাধুলা শৃঙ্খলার সঙ্গে আয়োজন করা যায়, সে বিষয়েও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

সম্প্রতি নারী ক্রিকেটারদের হেনস্তা সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শন শেষে নীলফামারীর ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন বিসিবি চেয়ারম্যান। এ সময় বিসিবির ডাইরেক্টর হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া সংস্থার জেলা কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীডা সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মিজানুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪