| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫০১৩৭৬ বার পঠিত
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (২৪ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২৩ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জিহাদ (২৬), হেলাল(২৫), ফাইয়াজ খান (৬০), মামুন (২০), রনি (২৮) ও লিটন (৩০)। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ২ জন ও পরোয়ানভুক্ত আসামি ৪ জন।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪