| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৮ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৩৯৪২৭ বার পঠিত
২৮ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। 

গ্রেপ্তার ব্যক্তি হলেন মশিউর রহমান (৪২)। শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১০টায় শাহজাহানপুর থানাধীন কমলাপুর আউটার সার্কুলার রোডের বটতলার নিচে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মশিউরকে গ্রেপ্তার করে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের একটি চৌকস দল।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীতে মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে শাহজাহানপুর থানাধীন কমলাপুর আউটার সার্কুলার রোডের বটতলার নিচে পাকা রাস্তার উপর অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মশিউর রহমানকে আটক করা হয়। এ সময় মশিউরের হেফাজত থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তার মশিউর পেশাদার মাদক কারবারি। সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজারের জনৈক ইদ্রিসের কাছ থেকে ক্রয় করে ঈশ্বরদী, পাবনায় ইয়াবা কারবারি আশরাফের কাছে বিক্রির উদ্দেশে রওনা দিয়েছিল। সে উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪