| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে শীতের তীব্রতা, ভোরে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ২২:২৪:৫৬:অপরাহ্ন  |  ২৩১৬৭২২ বার পঠিত
পঞ্চগড়ে শীতের তীব্রতা, ভোরে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
ছবির ক্যাপশন: পঞ্চগড়ে শীতের তীব্রতা, ভোরে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

রিপোর্টার্স২৪ ডেস্ক: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীত পুরোপুরি জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া এবং প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বেড়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, এবং বাতাসের গতি ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকে হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিনের এবং রাতের তাপমাত্রার মধ্যে বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও দিনভিত্তিক বড় পার্থক্য দেখিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতেই শীত আরও জেঁকে বসবে এবং শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তিনি জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪