| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে রঙিন পশুপাখির মেলায় মুগ্ধ দর্শনার্থীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:০৩:৪৬:পূর্বাহ্ন  |  ৯৮১৬৯৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে রঙিন পশুপাখির মেলায় মুগ্ধ দর্শনার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে বুধবার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ আয়োজন হয়।

অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজাহার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.গোলাম ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান।

প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. অমল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর হক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আমিনুর রহমান।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিদের ৩০টি স্টলে গরু, মহিষ, ছাগল-ভেড়া, গাড়ল, সৌখিন পাখি, হাঁস-মুরগি ও আধুনিক যন্ত্রপাতি প্রদর্শিত হয়। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সেরা পশুপাখি নির্বাচন করে খামারিদের পুরস্কৃত করা হবে। প্রধান অতিথিরিা বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪