| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ, পরে অর্থ আত্মসাৎ: দুই সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৫৫:১৬:পূর্বাহ্ন  |  ৯৭৪৯১১ বার পঠিত
প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ, পরে অর্থ আত্মসাৎ: দুই সদস্য গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ডেস্ক: প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির মাধ্যমে অর্থ আত্মসাৎ করত একটি প্রতারক চক্র। সেই চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এটিইউ। জানানো হয়, বুধবার রাতে রংপুর মহানগরের কোতোয়ালি থানার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা নারী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ স্থাপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর সুযোগ পেয়ে ভুক্তভোগীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করত। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করত।

গ্রেপ্তাররা হলেন মো. আজম আলী (২৫) ও মো. সাফায়েত হোসেন (২৫)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

এটিইউ জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় গত ১৬ নভেম্বর দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪