| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় তরুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১২:২১:৪১:অপরাহ্ন  |  ৯৭৪৪২৩ বার পঠিত
গাইবান্ধায় তরুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি: ‎তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এলো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকালে গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়ামে (দর্শন বিভাগ) জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (প্রচার ও সমন্বয়ক) ডালিয়া ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ শিক্ষক পরিষদের সম্পাদক  মাসুদুর রহমান, এবং গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজজীন মেমী। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ।

‎আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে দেশগঠনের মূল চালিকা শক্তি উল্লেখ করে বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সততা, দায়িত্ববোধ ও অগ্রগতির মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪