| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৬৩

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৩০১৬৯ বার পঠিত
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৬৩
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৮২২ জন।

রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৮২২ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৭৬৩ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪