| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রশিবির মেধাবীদের হাতে অস্ত্র তুলে দেয়নি : শফিকুল ইসলাম মাসুদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৩:৫৭:৪৭:পূর্বাহ্ন  |  ৩৪২৬৪২০ বার পঠিত
ছাত্রশিবির মেধাবীদের হাতে অস্ত্র তুলে দেয়নি : শফিকুল ইসলাম মাসুদ

বাউফল প্রতিনিধি : ছাত্রশিবির মেধাবীদের হাতে অস্ত্র আর মাদক তুলে দেয়নি, ছাত্রশিবির মেধাবীদের হাতে ইসলামের শিক্ষা তুলে দিয়েছে—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের বাউফল জামায়াতের মনোনীত প্রার্থী, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২৮ নভেম্বর) বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. লিমনের সভাপতিত্বে জাতীয় ফুটবলার কায়সার হামিদকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ছাত্রশিবির এমন একটি সংগঠন, যা নির্যাতন, মামলা, হামলা সহ্য করে হাঁটি হাঁটি পা পা করে আজ দেশের সকল বিদ্যাপীঠে সাধারণ ছাত্রছাত্রীদের মন জয় করে নিয়েছে। ছাত্রশিবির মাদককে ‘না’ বলে, ইসলামকে বুকে ধারণ করে। যে হৃদয়ে আল্লাহর স্থান, সেখানে চাঁদাবাজি, দখল, খুন, সন্ত্রাসের স্থান নেই—শুধু শিক্ষার আলোয় মানুষের মন জয় করতে হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪