| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরালা উপকূলে জাহাজ কাত হয়ে কনটেইনার সমুদ্রে পড়ে যাওয়ায় পরিবেশগত উদ্বেগ, সমস্ত ক্রু উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০৩৫২৩৪ বার পঠিত
কেরালা উপকূলে জাহাজ কাত হয়ে কনটেইনার সমুদ্রে পড়ে যাওয়ায় পরিবেশগত উদ্বেগ, সমস্ত ক্রু উদ্ধার
ছবির ক্যাপশন: কেরালা উপকূলে জাহাজ কাত হয়ে কনটেইনার সমুদ্রে পড়ে যাওয়ায় পরিবেশগত উদ্বেগ, সমস্ত ক্রু উদ্ধার

আশিস গুপ্ত, নতুন দিল্লি : 

দক্ষিণ ভারতের কেরালার উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমএসসি এলসা-৩, ২৬ ডিগ্রি কাত হয়ে পড়লে সমুদ্রে কার্গো কনটেইনার পড়ে যায়। এতে পরিবেশগত বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। 


জাহাজে থাকা শেষ তিনজন ক্রুকেও ভারতীয় নৌবাহিনী সফলভাবে উদ্ধার করেছে। এর আগে ২১ জনকে উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন রাশিয়ান, ফিলিপিনো, ইউক্রেনীয় ও জর্জিয়ান নাগরিক।


শুক্রবার (২৩ মে) ভিজিনজাম থেকে রওনা দিয়ে জাহাজটি কোচির দিকে যাচ্ছিল। পথে জল ঢুকে তা কাত হয়ে পড়ে। জাহাজে থাকা ৬৪০টি কনটেইনারের মধ্যে ১৩টিতে বিপজ্জনক পদার্থ, বিশেষ করে ক্যালসিয়াম কার্বাইড ছিল। ট্যাঙ্কে ছিল ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল।


কোস্ট গার্ড জানিয়েছে, ভাসমান কনটেইনার উপকূলে পৌঁছাতে পারে এবং অন্য জাহাজের জন্য বিপদ তৈরি করতে পারে। এখনো তেল ছড়ানোর প্রমাণ না মিললেও দূষণ রোধে নজরদারি চলছে। কেরালা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনসাধারণকে সাবধান থাকার এবং ভেসে আসা বস্তু না ছোঁয়ার পরামর্শ দিয়েছে।


রাজ্য প্রশাসন ইতোমধ্যে জরুরি বৈঠকের আয়োজন করেছে এবং উপকূলবর্তী এলাকায় তৎপরতা বাড়ানো হয়েছে। উন্নত প্রযুক্তির বিমান দিয়ে তেল ছড়ানোর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। 


বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কনটেইনার উপকূলে এলে তা জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।


ঘটনাস্থলে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার ও পরিবেশগত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪