| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনাজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:৪৪:১১:অপরাহ্ন  |  ৯৭২৫৬০ বার পঠিত
দিনাজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি : দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন চাউলপট্টি এলাকা থেকে অনিক (৩২) নামে গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাসিন্দা মো. মোস্তাক আহম্মদের মেয়ে গত ৬ অক্টোবর পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে পাঁচবিবি পৌর পার্কে আসে।

সেখানে ভিকটিমের পূর্বপরিচিত (আসামি) মো. রবিউল ইসলাম রেজার সঙ্গে দেখা হয়। কথোপকথনের এক পর্যায়ে রেজা তার বন্ধু অনিককে ফোন করে ডেকে আনে। পরে রেজা এবং তার বন্ধু অনিক ভিকটিমকে পার্কের ভিতরে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। এরপর রেজা এবং অনিক ঘটনাটি কাউকে বললে ভিকটিমের মানসম্মানের ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মোটরসাইকেলে করে ভিকটিমকে বাসার সামনে নামিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম পাঁচবিবি থানায় এজাহার দাখিল করলে ৯ অক্টোবর পাঁচবিবি থানায় মামলা রেকর্ড করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪