| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:৩৩:৫৯:পূর্বাহ্ন  |  ৯৬৭৮৬২ বার পঠিত
ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: “নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি”- এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)-এর আয়োজনে আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে শাপলা চত্বরে মানববন্ধন করা হয়। পরে শতাধিক মেয়ে শিক্ষার্থীকে নিয়ে একটি সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এএফএডি ও ফোকাল সোচ্চার প্রজেক্টের সমন্বয়কারী রেশমা সুলতানা, ইসিএসএপি প্রজেক্ট কো-অর্ডিনেটর কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায়, প্রজেক্ট ফোকাল রোজিনা আক্তার, অ্যাডমিন আল-মুজাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আর এই র‌্যালি সেই সচেতনতা জোরদারের একটি কার্যকর পদক্ষেপ। নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪