| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন সাহা সাময়িক বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ১২:১৭:৪৭:অপরাহ্ন  |  ১৮৫২৫৪১ বার পঠিত
ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন সাহা সাময়িক বরখাস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।

রাজন কুমার সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪