| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:০৯:৩০:পূর্বাহ্ন  |  ৯৬৭০০৫ বার পঠিত
ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ
ছবির ক্যাপশন: চার দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকরা তাদের চার দফা দাবিতে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মিল প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক–কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যৌথ আয়োজন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা জানান, মৌসুমী শ্রমিকদের স্থায়ী পদে সমন্বয়, দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বিশেষ সুবিধা ১৫ শতাংশ বাস্তবায়ন এবং মিল পরিচালনায় জনবল সংকট নিরসনসহ চার দফা দাবি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে। এসব যৌক্তিক দাবি না মানায় শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে যেতে হচ্ছে বলেও দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক–কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, শ্রমিক নেতা শাহজাহান আলী ও লুৎফুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঘোষিত আন্দোলনসূচি অনুযায়ী মিল ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবিনামা দেওয়া হবে। দাবি মানা না হলে পর্যায়ক্রমে কর্মবিরতি, মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪