| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্প্রীতি রক্ষায় জামায়াত কাজ করেছে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ২১:২৫:২৫:অপরাহ্ন  |  ৯৬৪০৪১ বার পঠিত
সম্প্রীতি রক্ষায় জামায়াত কাজ করেছে

বগুড়া প্রতিনিধি: শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়ায় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আসলাম হোসেন বিপু। আরো বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তারেক মোস্তফা ফকির, সাইদুর রহমান, খালিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঠনঠনিয়া হিন্দুপাড়া বটতলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি মৃণাল সরকার, অরুণ দাস, রঞ্জন কুমার দাস প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাস্ট্রে পরিণত করতে চাই। জামায়াতের কোন নেতা হিন্দু ভাইবোনদের সম্পত্তি দখল করেনি। বরং  ফ্যাসিস্ট সরকার পালানোর পর পূজোর সময় আপনারা যখন ভয়ে ছিলেন তখন আমাদের লোকজন আপনাদের পূজা মন্ডপ পাহারা দিয়েছে। আসুন আমরা সবাই ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে সবাইকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সমাবেশে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪