| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৭:২৩:৩৩:পূর্বাহ্ন  |  ৯৬২৫৫৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, ডিমসহ পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে সিদ্ধ ডিম।

গতকাল রোববার সদর উপজেলা নতুন পাড়ার মাদ্রাসাতুত তাকওয়ায় এই কর্মসূচি পালিত হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. রোজিনা বেগম, প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মশিউর রহমান ও নতুন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মতিন। বক্তারা শিক্ষার্থীদের দুধ, ডিমসহ প্রাণিজ পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে সিদ্ধ ডিম তুলে দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪