| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাগেশ্বরীতে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ৩ ও আহত ১০

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৮:২৪:০৫:পূর্বাহ্ন  |  ৯৬২৪৮৬ বার পঠিত
নাগেশ্বরীতে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ৩ ও আহত ১০
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ শতক জমিকে কেন্দ্র করে রোববার দুপুরে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে আলতাফ হোসেন মারা যান। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত নুর মোহাম্মদ ও তার বড় ভাই নুর আলমের অবস্থা আশঙ্কাজনক।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দু’জন ঘটনাস্থলেই এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪