ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার উত্তর মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, অভিযানে ১ হাজার ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় নিয়মিত একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর মাধবপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে মো. মনছুরুল ইসলাম (২৯) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রন্টি গ্রামের হরসুন্দর রায়ের ছেলে পবিত্র রায় (২৬)।
মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ। তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলমান। কারও সঙ্গে কোনো ধরনের আপস নেই।’
রিপোর্টার্স২৪/এসএন