| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আবারও যুবককে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:২১:১৯:পূর্বাহ্ন  |  ১৮০২৭১৫ বার পঠিত
ঢাকায় আবারও যুবককে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শরীয়তপুরের রাজৈর উপজেলার সিএনজি অটোরিকশাচালক মন্টু শেখের ছেলে।

পাপ্পু শেখকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. সম্রাজ জানান, পাপ্পু অটোরিকশাচালক। পরিবার নিয়ে জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতেন।

তিনি জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পরে স্বজনরা স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্রাজ বলেন, শুনেছি কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

নিহত পাপ্পুর বন্ধু মো. সানি জানান, কিছুদিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ গুলি করে থাকতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪